নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আননোন বাংলাদেশি

নোবডি ইজ পারফেক্ট,আই এম নোবডি!!

আননোন বাংলাদেশি › বিস্তারিত পোস্টঃ

আমার টিউটর বেলা...পর্ব-১

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৭

অনিক নামে একটা পোলারে পড়াইতে গেলাম।পোলাপাইন একটু বেশি দুষ্টামি করলে বান্দরের উপাধি দেয়া হয়।ঐ পোলা আছিল বান্দরের বাপ!কোন একটা পড়া খাতায় লেইখা হেরে দেওনের জন্য পাশ ফিরা দেখি,পোলা জানালায় ঝুলতাছে!জানালা থেকে নামাইতে যামু অমনি লাফ দিয়া আলমারির উপরে উইঠা গেল!কাইলকা আইতে হের লাইগা পটেটো ক্র্যার্কাস লইয়া আমু,এই চুক্তি সই কইরা নামাইলাম!

পরেরদিন পড়তে বসার আগেই ক্র্যার্কাসের খোঁজ।

-ইশ্‌,এক্কেবারে ভুইলা গেছি।কাইলকা আনুমনে।

-কাইলকা না আনলে কিন্তু খবর আছে!

পোলার এই হুমকিরে আমলে না নিয়া পটেটো ক্র্যার্কাস ছাড়াই পড়াইতে গেলাম।

-আমার ক্র্যার্কাসের প্যাকেট কই?

''ইশ্‌, ভুইলা গেছি।কাইলকা.....''গতকালের সংলাপটা পুরাটা শেষ করার আগেই,''শালার স্যার প্রত্যেকদিন ভুইলা যাস'' কইয়া পোলায় আমার উপর ঝাপাইয়া পড়ল....

আমার চিল্লানি শুইনা পোলার মা আইসা আমারে উদ্ধার করছিল!!



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২২

ইমাম হাসান রনি বলেছেন: =p~ =p~

২| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩৩

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.