| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু স্লোগান আছে যা যেন নাড়া দিয়ে যায় নিজেকে প্রবলভাবে। নিজেকে অসহায় মনে হয়। নিজের উপর ঘৃণা হয়। আজকে হটাৎ একটি প্লেকার্ডে লেখা এমন একটি স্লোগান দেখে নিজের অজান্তেই কেঁপে উঠলাম। মাঝে মাঝে ভাবি আসলেই এ কী সমাজে আছি আমরা? উপমহাদেশের এ কোন সংস্কৃতিতে আমরা বসবাস করছি? আজ পত্রিকা পড়তে গিয়ে হটাৎ চোখে পড়লো ইন্ডিয়ার এক মেয়ের হাতে ধরা একটি প্লেকার্ড, চোখ গেলো প্লেকর্ডে লেখা স্লোগানটার দিকে।
যেখানে লেখা....
" I Live in a SOCIETY where a Girl is neither safe inside the WOMB nor OUTSIDE It"![]()
![]()
আমরা এ কোন সমাজে বাস করছি যেখানে একটি মেয়ে কে বলতে হয় যে, আমরা মাতৃগর্ভে ও নিরাপদ নই, মাতৃগর্ভের বাইরেও নই। এটা শুধু ইন্ডিয়ার কথা নয়, আমাদের সমাজও এর বাইরে নয়। একটা সমাজের জন্য এর চেয়ে লজ্জার আর কি হতে পারে। একটি মেয়ে যখন তার হাতে এ লেখাটা নিয়ে দাড়িয়ে থাকে, তখন মনে হয় মাটিতে মিশে যাই।
সমাজটা নারীকে শুধু পন্যে পরিণত করছে, তার সম্মান, তার মর্যাদা এসব কিছুই নিশ্চিত করতে পারছেনা। জামা, কাপড়, ধর্ম ইত্যাদিতেই আটকে আছে এই উপমহাদেশ। আসলেই জনসচেতনতা বাড়ানো উচিৎ। আর সামাজিক নিরাপত্তা বাড়াতে হবে, তা সেটা ধর্মের মাধ্যমেই হোক আর অন্যকোন মাধ্যমেই হোক। এসিড সন্ত্রাস, যৌতুক, নারীশিশু ঘৃণা, নারী ভ্রুণ হত্যা, ধর্ষণ সবই কিন্তু মেয়েদের প্রতি আমাদের সমাজের অবহেলার চিত্রই ফুটিয়ে তোলে................. এসব নিয়ে কে দোষী, কে দোষীনা এসব নিয়ে আর সময় ক্ষেপণ করা উচিৎ হবেনা। একতাবদ্ধ হয়ে আমাদের সবাইকে নারী অধিকার, নারীর মর্যাদা নিয়ে সচেতন হতে হবে।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২
েদশীদাবাং বলেছেন:
![]()
২|
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
হািলম মামা বলেছেন: বিজয়ের মাস, ভাষা আন্দোলনের মাস আসলেই বেহায়ার মত বলে উঠি"বাংলা মা। কিন্তু মা যে কোন নারী তা কিন্তু ধর্ষনের সময় মনে থাকে না। মনে থাকেনা যে জারজ সন্তান, সেও কোন মায়ের গর্ভে জন্ম। শ্লীলতাহানীর সময় মনে থাকে না একজন নারী হয়ত তার মত কারো মা বা বোন হতে পারে।
মনে করেন বিকাশ এর মত সন্ত্রাসী ও কি পারবে তার মা বা বোন কে ধর্ষন করতে ???
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪
েদশীদাবাং বলেছেন: এটা আসলেই যেমন একটা মানসিক সমস্যা তেমনি সামাজিক ও.................... জেগে উঠতে হবে সবাইকে।
৩|
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: +
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
েদশীদাবাং বলেছেন: ধন্যবাদ.................
৪|
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
রাফা বলেছেন: চরম সত্যি কথাটাই লিখেছে মেয়েটা তার প্ল্যাকার্ডে।
ধিক আমাদের মানব জনম।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
েদশীদাবাং বলেছেন: আমাদের মাধ্যে সচেতনতা বাড়াতে হবে...........
৫|
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
সবুজ হাসান বলেছেন: ভাই কিছু ছবি চাইছিলাম যদি আপনার জানা মতে কোথাও থাকে দয়া করে লিংকটা শেয়ার করবেন । ধন্যবাদ
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
েদশীদাবাং বলেছেন: ভাই, গুগলে সার্চ দিলে হয়তো পাবেন......... আমি পেপার পড়তে গিয়ে স্লোগানটা চোখে পড়েছিলো........
৬|
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
মাক্স বলেছেন: সচেতনতা বাড়ানোর কোন বিকল্প নাই।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
েদশীদাবাং বলেছেন: ভাই সহমত.......
৭|
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
সবুজ হাসান বলেছেন: kon peper ,,,Date & page ta bolte parben pls
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
েদশীদাবাং বলেছেন: কালকে, মানবকন্ঠ নামে একটা পত্রিকাতে দেখেছিলাম, ভাই, আপনি ইন্ডিয়ার পত্রিকাগুলোর অনলাইন সংস্করণগুলোতে গেলে পাবেন মনে হয়................
৮|
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ![]()
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
েদশীদাবাং বলেছেন:
![]()
৯|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
জাকারিয়া মুবিন বলেছেন: সচেতনতা বাড়ানোর কোন বিকল্প নেই।
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
েদশীদাবাং বলেছেন: আসলেই সচেতনতা বাড়ানোর কোন বিকল্প নেই।
১০|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
মনসুর-উল-হাকিম বলেছেন: "আমরা এ কোন সমাজে বাস করছি যেখানে একটি মেয়ে কে বলতে হয় যে, আমরা মাতৃগর্ভে ও নিরাপদ নই, মাতৃগর্ভের বাইরেও নই। এটা শুধু ইন্ডিয়ার কথা নয়, আমাদের সমাজও এর বাইরে নয়। একটা সমাজের জন্য এর চেয়ে লজ্জার আর কি হতে পারে।" - সৎ উপলবদ্ধি।
এই অসভ্য ঘটনা প্রবাহ প্রমান করে যে, কুশিক্ষা (সুশিক্ষার অভাব), অশ্লীলতার চর্চা (পর্দাহীনতা), অনৈতিক লোভ (সুদ/ ঘুষ) আর ধর্মনিরোপেক্ষ গণতন্ত্র (ধর্মহীন মূর্খের সমাহার) মানুষকে পশুরও অধম বানিয়ে দেয়।
সামর্থহীন বদ নেতা/নেত্রীদের অগ্রাহ্য করে এখনই সৎ-সামাজিক আন্দোলন না গড়ে তুলতে না পারলে আর কয়দিন পর আমাদের সকলকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধর্ষিত হতে হবে।
১১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
মনিরা সুলতানা বলেছেন:
![]()
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
সুলাইমান হাসান বলেছেন: