নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সসবসময় ভাবি যে সময় পেলেই ব্লগ লিখব, কিন্তু সেই সোনার হরিণ সময়টাই পাচ্ছিনা, এক বছরের বেশি হয়ে গেলো তাও আমি এক নিষ্কর্মা ব্লগার.....

েদশীদাবাং

সামহেো্য্যার ভালো লাগে........ ঢাবি থেকে পাশ করে এখন চাকুরে````````সময় পেলেই সামহোয়্যার এ ঢু মারি লেখা পড়তে...আর লেখক হিসেবে অলস এবং অখাদ্য!!!

েদশীদাবাং › বিস্তারিত পোস্টঃ

মিডিয়াই মা দিবসে সব ভেজাল লাগালো :( :-*:-/

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

মা দিবসটাই যত ভেজাল লাগালো। একটা ট্রেনিং এ ব্যাস্ত ছিলাম, তাই ভাবলাম সবকাজ শেষ করে মা কে একটা ফোন দিব। তাই ফোন দিতে দিতে বিকাল তিনটা বেজে গেলো। ভাবলাম মা কে ফোন দিয়ে মা দিবসের উইস করে একটা সারপ্রাইজ দিব। কিন্তু কথায় আছে না, মানুষ ভাবে এক আর হয় আরেক। আমার ও সেই অবস্থা।

ফোন দেবার সাথে সাথে মা আমাকে কিছু বলার চান্স না দিয়ে বলতে লাগলো, 'আমার ছেলেটা দুই নাম্বার হয়ে গেছে। আজকে মা দিবস সেই খেয়াল কি আছে? একটা ফোন দিয়ে উইশ তো করতে পারতি? এতক্ষণ পরে আসছিস খবর নিতে।'

বললাম, 'মা আমি তো ট্রেনিং এ ব্যস্ত ছিলাম।'

মার উত্তর, ' ও তুই তো মহা ব্যস্ত! তোর বোন তো ডাক্তারির মাঝেই ফোন করছে। ফোন না করতি, মেসেজ তো পাঠেতে পারতি। আমারে কি ভাবছিস যে মেসেজ পরতে পারব না। আজকে তোর সাথে আর কথা নাই। মা দিবসে কি দিবি ফাইনাল করে জানা। শাড়ি দিলেই ভালো হয়। যেদিন আসবি, একটা শাড়ি নিয়া আসবি, মা দিবস উপলক্ষে। আজকে রাখলাম, ব্যস্ত আছি।'

কী আর কমু। কারে কি সারপ্রাইজ দিমু, নিজেই সারপ্রাইজ হইয়া, মা দিবসের শুভেচ্ছা জানিয়ে ফোনটা রাখলাম।:-*:-/

মা দিবসে খাড়ার উপর ধরা খামু ভাবি নাই :((:((

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

কালোপরী বলেছেন: স্মার্ট আম্মিজান :)

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

েদশীদাবাং বলেছেন: তাই তো দেখছি............. :(

২| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

সুফিয়া বলেছেন:
Click This Link

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

েদশীদাবাং বলেছেন: আপনার মংগল কামনা করছি............

৩| ১২ ই মে, ২০১৩ রাত ৮:১৮

আদনান মাননান বলেছেন: আপনি ত তাও উইশ করতে আপ্রছেন, আমরা তো সেটা প্রকাশ করতেও সংকোচ বোধ করি। দুরের এক ছেলের উপলব্ধি-http://somewhereinblog.net/blog/adnan_orko/29829637#c9896873

১২ ই মে, ২০১৩ রাত ১০:১৯

েদশীদাবাং বলেছেন: :(

৪| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:২২

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: আমি এই জন্য বাসা থেকে বের হয়ে সিঁড়ি থেকে মা কে বলছি যে আজকে মা-দিবস......তোমাকে শুভেচ্ছা......তারপর অফিসে দৌড়..... ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.