নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সসবসময় ভাবি যে সময় পেলেই ব্লগ লিখব, কিন্তু সেই সোনার হরিণ সময়টাই পাচ্ছিনা, এক বছরের বেশি হয়ে গেলো তাও আমি এক নিষ্কর্মা ব্লগার.....

েদশীদাবাং

সামহেো্য্যার ভালো লাগে........ ঢাবি থেকে পাশ করে এখন চাকুরে````````সময় পেলেই সামহোয়্যার এ ঢু মারি লেখা পড়তে...আর লেখক হিসেবে অলস এবং অখাদ্য!!!

েদশীদাবাং › বিস্তারিত পোস্টঃ

জাতীয় সম্পদগুলোর ব্যপারে আমরা আমাদের নীচু মনমানসিকতা থেকে বের কবে হবো? (ড. ইউনুস আর ড. জাফর ইকবালের প্রতি আমাদের আচরণ কি আসলেই যৌক্তিক)...........

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

আমরা অনেকে অনেক দল করি কিন্তু এটাই সত্য যে, ড. মুহাম্মদ ইউনুস আর ড. জাফর ইকবাল আমাদের জাতীয় সম্পদ। রাজনীতির কারণে আমরা বিভিন্ন ভাবে তাদের সমালোচনা করে থাকি, কিন্তু ভুলে যাই আজ বিশ্বে যদি বাংলাদেশকে চেনাতে হয় আমরা তাদের কথাই বলি। মার্কেটিং এর ভাষায় বলা যায়, পৃথিবীতে তারাই আমাদের ব্র‌্যান্ড এম্বাসেডর।



আমাদের প্লানিং থাকবে আমরা কিভাবে জাতি হিসেবে তাদের কাছ থেকে সর্বোচ্চ আদায় করে নিব। কিন্তু তা না করে, আমরা ব্যাস্ত তাদের কিভাবে হেয় করা যায়।

আজকে যারা তাদের অপমান করে কথা বলি, তারা কি তাদের নখের ও যোগ্য?

তারা রাজনীতি করতেই পারেন। এটা তাদের অধিকার। তাই বলে আমরা চুনোপুটি হয়ে ইউনুস আর জাফর স্যার এর মতো ব্যাক্তিদের গালাগালি করতে পারিনা।

জাফর স্যার, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার একজন আইকন। মফস্বলে অবস্থিত একটা বিশ্ববিদ্যালয়কে তিনি সমগ্র বাংলাদেশে সামনের সারিতে নিয়ে এসেছেন নিজস্ব ব্র্যান্ডিং এবং প্রচেষ্টার মাধ্যমে। দেশকে ভালোবেশে অবলীলায় ত্যাগ করেছেন বিদেশকে। তাকে জাতীয় শিক্ষানীতি প্রণয়নের মুলব্যাক্তি হিসেবে আমরা ব্যবহার না করে ব্যস্ত আছি কিভাবে তাকে দেশ থেকে বিতারিত করা যায়।

আর ড. ইউনুস কে নিয়ে নাই বললাম। আমাদের উচিত ছিলো, কিভাবে তাকে জাতিসংঘের মহাসচিব বানানো যায় তা নিয়ে জাতীয়ভাবে পরিকল্পনা করা। আর আমরা কিনা তাকে.........







যেখানে, বিল গেটসরা দাড়িয়ে থাকে পেছনে, আর সেখানে তাকে দালাল আখ্যা দিয়ে আমরা আনন্দিত।





আমরা চাই, এই দুই দালাল আমাদের দেশকে আলোকিত করুক। তাদের সমালোচনা করি, কিন্তু তাদের অবস্থানকে আমরা অবহেলা না করি। কারণ তারাই তো আমাদের জাতীয় সম্পদ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

বিশ্বাস করি 1971-এ বলেছেন: এই জন্য আমাদের দেশে একজন ড: ইউনুস কিংবা জাফর ইকবাল বের হতে কয়েক দশক লেগে যায়। আমরা এখনও বংশ পরম্পরায় নেতৃত্বে বিশ্বাসী। আমাদের পেশাজীবীরা দলাদলিতে লিপ্ত। আল্লাহ আমাদের রহম করুন।

২| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১০

ঢাকাবাসী বলেছেন: আম্লির মত এত নীচু স্তরের দলের লোকেরা গালাগাল করলেও ইউনুসের .কিচু আসে যায়না।

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

েদশীদাবাং বলেছেন: ভাই, নীচু উচু নিয়া চিন্তা না করে, তাদের কাছ থেকে আমরা আরো কিভাবে সমৃদ্ধ হতে পারি এটা নিয়ে ভাবা দরকার........

৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

আশমএরশাদ বলেছেন: আমেরিকার বন্ধু হওয়ার যোগ্যতা কি?
ভালো মানুষ হওয়া নাকি নিজের দেশের স্বার্থ না দেখা দালাল হওয়া?

ডঃ ইউনুছ কি টিকফা চুক্তির সমর্থক নয়?
ডঃ ইউনুছ কি রাম পাল বিদ্যুত কেন্দ্র না করার ব্যাপারে কিছু বলবে?

যদি বলেন তাহলে তিনি নেহেরু পুরস্কার অথবা জন এফ কেনেডি পুরস্কার কিভাবে জিতবে?

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

েদশীদাবাং বলেছেন: স্যরি ভাই, মনে কষ্ট নিয়েন না, এই লেখা আপনার জন্য না। আপনার এখন ও বোঝার ক্ষমতা হয়নাই অথবা আপনি যা বোঝেন তা বোঝার ক্ষমতা আমার হয়নাই।
তবে, এটুকু জানি, আমেরিকাতে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী ছাত্রদের একটা উল্লেখযোগ্য অংশ উচ্চশিক্ষা গ্রহণ করতেছে। এদিক দিয়ে, আমেরিকা আসলেই ছোটলোক।কী কন?

৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

আশমএরশাদ বলেছেন: উনিতো একটি রাজনৈতিক দলের প্রধান হতে চেয়েছিলেন তাও আর্মি ব্যাকড সময়ে পরে অবশ্য গুটিয়ে নিয়েছেন সুবিধা সময় হাত ছাড়া হয়ে যাওয়ায়।
তিনি চেয়েছিলেন শুয়ো রানী দুয়ো রানী যখন বন্দী দশায় তখন তিনি গোফে তেল দিতে চেয়েছেন মঈনুদ্দিনের ঘোড়ায় চড়ে।
তিনিতো দারিদ্রকে ধনতন্ত্রের সাথে পেরালাল করে নিজের দারিদ্রতাকেই জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন।
তিনিতো শক্তি দইয়ের মডেল হবার জন্য উদগ্রীব।(উল্লেখ্য এর আগে পুষ্টিমানের মিথ্যা তথ্য দিয়ে দই বাজারে ছাড়ার অভিযোগে গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে ফরাসি ডানোন কোম্পানিটি বড় ধরনের জরিমানা দেয়। ওই কোম্পানিটির সঙ্গেই যৌথভাবে ‘শক্তি দই’ নামে দই বাংলাদেশে বাজারজাত করছে দেশের ক্ষুদ্রঋণ ব্যবসায় জড়িত প্রতিষ্ঠান)

তাহাকে বিশ্বব্যাংকের চেয়ারম্যান করার প্রস্তাব দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী। :)

৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

মাজহার মুরাদ বলেছেন: আমাদের দেশে জ্ঞানী কেমনে হবে জ্ঞানীর বিম্পি করলে ছাগু আর আম্লীগ করলে হাগু! মানসিকতা চেঞ্জের সময় আসছে॥

৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

েদশীদাবাং বলেছেন: আশমএরশাদ ভাই,
"মার্টিন লুথার কিং জুনিয়রের পর থেকে ড. মুহাম্মদ ইউনূসই হচ্ছেন প্রথম ব্যক্তি, যিনি নোবেল পুরস্কার, মার্কিন প্রেসিডেনশিয়াল মেডেল, মার্কিন কংগ্রেসনাল মেডেলের মতো 'ট্রিফেক্টা' (তিনটি পুরস্কার) লাভ করেছেন।
prithibite taile tar chaye boro dalal nai....
ar vai, amrai jodi take kharap boli, pura prithibir onnora amader niye hashahashi korbe and kore o...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.