| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালমান মাহফুজ
সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।
পায়ের তলে গোলাপগুলো চূর্ণ করে
তোমার যেদিকে ইচ্ছে চলে যেতে পারো
শুনশান নীরবতা— তালা নেই ঘরে
চাইলেই হয়ে যেতে পারো অন্য কারো
সব প্রেম সব স্মৃতি সব ছেড়েছুঁড়ে
মড়মড়ে পাতার মত উড়ে...
একটা অমীমাংসিত প্রেম আমাকে খুব একা করে দিল;
আমাকে বিলুপ্ত করে দিল
অনন্ত রহস্যময় অন্ধকারের অতলে;
আজ আর আমি কোথাও নেই–
মেঘাচ্ছন্ন বিক্ষুব্ধ আকাশের তলে আমি নেই
কিংবা হিমার্ত হৃদয়ে উত্তরের জানলাতে রোদ পোহাতে;
বৃক্ষের ছায়ায়,...
সদ্য বৃষ্টি হওয়া পথে যখন পিছলে পড়ল রোদ
স্বর্ণালি সানগ্লাসটা খুলে তোর দিকে দৃষ্টি ফেরালাম—
তোকে খুব কাতর লাগছে, যেন জমাট মেঘে হাত রেখে
আকাশের সমস্ত দুঃখকে তুই নিজের করে নিলি এইমাত্র ।
মোটর...
নীলিমা, কিছু জরুরী কথা ছিল
আজ না, তুমি অন্যদিন এসো
নয়নে নীল আলো জ্বেলে
অন্য কোনো বিকেলে, নীলিমা।
আজ আমার কণ্ঠস্বর
জমাট অভিমানের শীতলতায় আড়ষ্ট;
কথা জড়িয়ে আসে– চারপাশে
তোমার স্মৃতি ছাড়া
উল্লেখযোগ্য কোনো সঙ্গী নেই।
তবুও রোজ...
আকাশের কোল থেকে এইমাত্র লুট হয়ে গেছে সূর্য !
আকাশের নীচে এখন সন্ধ্যা—
আবছা আলোর হাত ধরে নীড়ে ফিরছে ক্লান্ত পাখির ঝাঁক
স্তব্ধ দীঘির জলে কাঁপছে লালচে আকাশ;
আমি ও এক নির্বাক ছায়ামূর্তি মুখোমুখি—
পৃথিবীর...
সূর্যের সর্বনাশী ছোবলে
গোধূলির আকাশ যখন রক্তাক্ত—
বুকের খুব কাছে একটা পাখি ডেকে উঠে ।
সে সুশ্রীর মাঝে কুশ্রীকে পেতে চায় ।
সে ঘৃণার বুকে ভালোবাসার চুম্বন প্রার্থনা করে;
সন্ধ্যার চোখ হতে সব অশ্রু মুছে...
ঘর বাঁধার স্বপ্ন নিয়ে যারা ভালোবাসে, তাদের ঘরগুলোই বন্যায় ডোবে, বন্যায় না ডুবলে কান্নায় ডোবে, তবুও কী আশ্চর্য ওদের স্বপ্নগুলো ডোবে না, বন্যার জলে কান্নার জলে স্বপ্নগুলো ভেসে ভেসে একদিন...
বন্যার জল যেহেতু ঈশ্বরকে ছুঁতে পারে না
সুতরাং বন্যা আসুক
ঈশ্বরের প্রিয় পাত্রপাত্রীগণ অর্থাৎ যারা উপরে থাকেন
সকাল-সন্ধ্যা হাওয়ায় ভাসেন, মগজে ডিপ্রেশন হানা দিলে
রেড ওয়াইন হাতে ঝিলমিল নীল অন্ধকারে...
(১)
১৯৬৭ সালে প্রকাশ । বছর তিনেক না যেতেই ১৯৭০ উপন্যাসটির উপর নেমে এলো চূড়ান্ত দুর্যোগ । বিচারালয়ে অশ্লীল বলে চিহ্নিত হল । পাণ্ডুলিপিসহ সবগুলো কপি ধ্বংস করার নির্দেশ দেয়া হল...
সোনাপুর চৌরাস্তার বাসস্ট্যান্ডে রেশমাকে আজ আবার দেখলাম । হ্যাঁ, রেশমাই । চিনতে আমার কষ্ট হয় না, যদিও রেশমার অবয়ব আজ অনেকটাই পাল্টে গেছে । হাইট আগের মত থাকলেও বেশ মোটা...
সেই রাতটা ছিল দুঃস্বপ্নের মত !
মত টত বাদ— স্রেফ দুঃস্বপ্ন ! ভয়ানক দুঃস্বপ্নের সেই রাত । আজো সেই রাতের কথা মনে পড়লে শিউরে উঠি । মুহূর্তেই একে একে দাঁড়িয়ে...
(১)
স্যাঁতসেঁতে জ্যোৎস্নারাতের ক্যানভাস
আমার তন্দ্রাকাঁপা চোখে দুলে উঠতেই
আমি একটা উজ্জ্বল স্বপ্নের শরীর হাতড়ে বেড়াই
থোকায় থোকায় ঝুলন্ত তারাদের ভিড় থেকে
দু-একটা আধমরা তারা মাটিতে খসে পড়তেই
আমি একটা মূমুর্ষু নদীকে কালেমা পড়াই...
আমি কতবার আকাশের ওপারে
মুখ তুলে প্রার্থনা করেছি—
এবার তোমার শুকনো মনের চরে
নূপুরের বাজনা বাজিয়ে
এক পশলা বৃষ্টি নামুক
বৃষ্টি শেষে সুখী শিশুর মতন
একফালি রোদ হাসুক ।
আমি কতবার...
আজ আর কোনো ভালোবাসাবাসি নয়—
ইলেক্ট্রিক চুম্বনে পুড়ে গেছে ঠোঁট
শরীরের বাঁকে বাঁকে অলিতে গলিতে
রমণীয় স্পর্শগুলো আজ শুধু বিতৃষ্ণা জাগায়
ক্লান্তির ঢেউ তোলে...
চুম্বকীয় ইশারায় আমাকে ক্রমশ
টেনে নিয়ে যাচ্ছে দিকহীন অন্ধকার !
চলো,...
গ্রেগর সামসার জীবনে আকস্মিক এমন কী ঘটে গেল- সবাই তাকে দেখে ভয়ে আঁতকে উঠছে, ধুর ধুর করে তাড়িয়ে দিচ্ছে, আঘাত করার জন্য তেড়ে আসছে !
ভ্রাম্যমান ব্যবসায়ী গ্রেগর...
©somewhere in net ltd.