নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকে আমি - রিয়াদুল রিয়াদ (শেষ রাতের আঁধার)

রিয়াদ( শেষ রাতের আঁধার )

কিছু মানুষ অন্য মানুষকে মুগ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। আর কিছু মানুষের ভিতর এই ক্ষমতা কখনই আসে না। আমি দ্বিতীয় দলের মানুষ। কাউকে মুগ্ধ করার মত কিছু কখনই করতে পারি না। কেউ অনেক সুন্দর গান গায়, আমি শুধু শুনে যাই। কেউ অনেক সুন্দর নাচে, আমি শুধু হাত তালি দিয়ে যাই। কেউ অনেক সুন্দর লেখে, আমি শুধু ভেবে যাই, কী করে এত ভালো লেখে কেউ? আমিও লিখি। তবে তা কাউকে মুগ্ধ করার মত কিছু না। আমার লেখায় আমার ভালোবাসা ছাড়া কিছুই নেই। পড়াশুনা শেষ, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে চাকরি, বিয়ে, পেশা পরিবর্তন সব হয়েছে। লেখালেখির ধারাবাহিকতায় চারখানা উপন্যাস অমর একুশে বইমেলায় বেরিয়েছে। টুকরো ছায়া টুকরো মায়া (২০১৫) – সাইকোলজিক্যাল থ্রিলার । একা আলো বাঁকা বিষাদ (২০১৬) – সামাজিক উপন্যাস । মধ্য বৃত্ত (২০১৮) – ডিটেকটিভ সাইকোলজিক্যাল থ্রিলার । অভিসন্ধি (২০২০) – ক্রাইম থ্রিলার । দেশটাকে ভালোবাসি অনেক। অনেক মায়া কাজ করে। মাঝে মাঝে ভাবি, সব বদলে দিতে পারতাম। স্বপ্নের মত না, বাস্তবের মত একটা দেশ গড়তে পারতাম …………………………

সকল পোস্টঃ

সাইকো থ্রিলারঃকালচে ব্যথা

২৭ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩২

টেবিলের উপরের এশ-ট্রে টা টেনে নিয়ে নিজের কাছে রাখল তিন্নি। ছাই এ ভরা এশ-ট্রে টার দিকে বিষণ্ণ চোখে তাকাল। এই তো কয়েক দিন আগেও এখানে কোন এশ- ট্রে ছিল না।...

মন্তব্য৬ টি রেটিং+২

কল্পকাহিনীঃসোসান মিহানা-(প্রথম পর্ব)

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৩


যতদূর চোখ যায় শুধু সমুদ্রের অথই জল। সমুদ্রের নীল জল, আকাশের নীলিমা আর সূর্যের আলোর সপ্তরঙার ছটায় উত্তাল ঢেউগুলো এক মনমাতাল রূপে...

মন্তব্য০ টি রেটিং+১

ছোটগল্পঃঅভিমানে ভালবাসি

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১২

গাড়ির হর্ন শুনতে অতটা ভাল লাগে না। তবে রিকশার টুং টাং বেলের শব্দ কানে একটা শান্তি শান্তি ভাব দেয়। রাস্তার ধারের চটপটির দোকানটার পাশে বসে গত কয়েকদিন ধরেই রিকশার টুং...

মন্তব্য০ টি রেটিং+০

তেল ও সমালোচক

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৯

বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মেধার ছড়াছড়ি। অলিতে গলিতে, আশেপাশে, যেখানে চোখ বুলানো হয়, সেখানেই মেধা। তবে সেই মেধার মূল্যায়ন নেই। এখানে মূল্য তেল দেবার, তেলে তৈলাক্ত হবার। আপনার...

মন্তব্য২ টি রেটিং+০

ছোটগল্পঃপ্রথম কাঁদিয়ে দেয়া মানুষটা

১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৫

ছেলেটাকে গত সপ্তাহ থেকে আশেপাশে দেখছে বর্ষা। ক্লাসে ঢুকবার সময় গেটের কাছে, ক্লাস থেকে বের হয়েও একই জায়গায়। বন্ধুদের সাথে আড্ডা দেবার সময়ও আশেপাশে। ক্যাফেটেরিয়ায় খাবার সময়ও একটু দূরের টেবিলে।...

মন্তব্য১৬ টি রেটিং+২

ছোটগল্পঃ অকারণ

০৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:২২

টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে রাস্তায় পানি জমে না। শুধু একটু একটু ভিজিয়ে দিয়ে যেতে পারে। এই বৃষ্টিতে অসহ্য গরমটাও কমে না। তনুর যেমন এখনও গরম লাগছে। একটু...

মন্তব্য৯ টি রেটিং+০

ছোটগল্পঃসাধারণ

২৭ শে মে, ২০১৪ দুপুর ২:২৯

মেসের ঘরগুলোতে কোন দেয়াল ঘড়ি থাকে না। এরা সময় দেখে মোবাইলে। এদের এলার্ম ঘড়ি থাকে না, এরা এলার্মও দেয় মোবাইলে। এলার্ম বন্ধ করে সকাল বেলা আবার ঘুম দেয়। কেউ...

মন্তব্য১৮ টি রেটিং+৩

গল্পঃএলোমেলো বিন্দুর সরল রেখা

১৬ ই মে, ২০১৪ রাত ৯:৫৫

লাইব্রেরির কোণায় এপ্রোন পরা মেয়েটার দিকে বার বার তাকাচ্ছে সিয়াম। চোখে লাল ফ্রেমের একটা চশমা, মুখে কলম, আর দৃষ্টি সামনের মোটা বইটার দিকে। আর কোন দিকে মনোযোগ নেই, এক মনে...

মন্তব্য২ টি রেটিং+১

ছোটগল্পঃবিলীন বৃত্ত

১১ ই মে, ২০১৪ রাত ১০:০৪

ক্লাস শুরু হবার কথা সকাল আটটায়। এখন বাজে সাতটা পয়তাল্লিশ। নতুন কিছু মুখের সাথে দাড়িয়ে আছে এহসান। সবাই যে ক্লাসমেট বুঝতে পারছে। কিন্তু জড়তা কাটিয়ে কথা বলতে পারছে না। ভার্সিটির...

মন্তব্য৪ টি রেটিং+০

ছোটগল্পঃভ্রম কিংবা মিথ্যে

০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৭

বিনি বিছানার এক কোণায় ঘুমাচ্ছে। চুল গুলো এলোমেলো। বিনি চুল বেধে ঘুমায়। বড় চুল থাকা, সব মেয়েই চুল বেধে ঘুমায়। কিন্তু বিনির চুল বেধে ঘুমালেও কিভাবে কিভাবে যেন, চুল গুলো...

মন্তব্য৬ টি রেটিং+১

ছোটগল্পঃএক্টোডার্মাল ডিসপ্লেসিয়া বা সুখী কেউ

০২ রা মে, ২০১৪ বিকাল ৪:৫৭

- ভাই, এই গরমে আপনি এই বস্তা পরে আছেন কেন?
- আপনি কে?
- আমি কাদের, রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আপনাকে দেখে কথা বলতে ইচ্ছা করল।...

মন্তব্য১৩ টি রেটিং+১

ছোটগল্পঃডিপ্রেসিভ ডিসঅর্ডার

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৯

ছাদের রেলিংটা একদম ভেজা। কিছু আগেই বৃষ্টি হল। ছাদের নানা জায়গায় এখনও পানি জমে আছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি এখনও পড়ছে। নাকের উপর, চোখের উপর, গালের উপর, চুলের উপর, রেলিং ধরে...

মন্তব্য১২ টি রেটিং+১

ছোটগল্পঃজানালা

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৫

তিশা তাসিন দুজনের মন ভাল খুব। আজ আম্মু বাসায় থাকবেন। স্কুলও বন্ধ। সবচেয়ে বড় কথা আজ আম্মু মুরগী রান্না করবেন। সপ্তাহে একদিন আম্মু বাসায় থাকেন। এই একদিন মুরগী রান্না...

মন্তব্য১০ টি রেটিং+১

ছোটগল্পঃ বৃষ্টি শুন্যতা, বৃষ্টি পূর্ণতা

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১৪

বাহিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। সাথে খুব বাতাস। জানালা দিয়ে মুখের উপর এসে পড়ছে বৃষ্টির আঁচ। রাতের অন্ধকারে, বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে না। তবে একটু পর পর বিজলির ঝলকে, বাহিরের...

মন্তব্য২ টি রেটিং+০

কোচিং , ব্রেক আপ, অতঃপর আবার দেখা

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৭

- মামা, ধানমন্ডি ৮ নং, ডাচ বাংলা ব্যাংকের সামনে, যাবেন?

ফার্মগেটে কয়েকজন রিকশা চালককে একই প্রশ্ন করলাম। সবাই অনেক অনিশ্চয়তায় আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, না যাব না।...

মন্তব্য৮ টি রেটিং+০

১০১১১২

full version

©somewhere in net ltd.