| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানীং/ আবছা রোগে মরে যায় বইয়ের পাতা/ ক্যালেন্ডারে নকশা আঁকে প্রাক্তন প্রেমের দাগ/ বাগানের ফুল চুরি করে যায় আবেগহীন গুবরে...
বড় রাস্তার মোড়টা ঘুরতেই ছোট গলির মতোন যে রাস্তাটা হাতের বাঁদিকে ঘুরে গেছে, সে পথ দিয়ে মিনিট দশেক হাঁটলেই পুরনো পুকুর। কচুরিপানা আর জলজ গাছে যতোটুকু না ঢেকেছে তারচেয়ে বেশি...
বহুদিন এ তল্লাটে স্বপ্নচুরি হয় না। শাহবাগের কাছের মর্গটায় মৌমাছিদের ভিড়। একমাত্র ওখানেই নাকি খাঁটি ফরমালিন পাওয়া যায় আজকাল।
সস্তার টিউশানি ফেরত পাবলিক বাসটি ভাঙা আধপাল্লার জানলা খোলা রেখে ঘুমিয়ে গেছে।...
একদিন,
স্বপ্নের ভেতর স্বপ্ন দেখেছিলাম;
নি:সঙ্গ স্টিয়ারিং এ আটকেছিল রোদের কান্না।
অবেলার ফানুষ উড়ে চলে ছায়া দেখে দেখে-
সুতোর নাটাই আর ঘুড়ির বাড়িতে যান না।
চায়ের কাপে আটকে গেছে কৈশোর,
মেঠো রাস্তায় ঝিঁঝি পোকাদের ভিড়,
স্বপ্নেরা এখন...
২ টাকার বিনিময়ে "সারাজীবন সুখী রও" যে
বৃদ্ধটির কামনা, সে জানে না অদূরেই ৫ টাকার বিনিময়ে
"আখেরাতের সুখ" মাইকে বিক্রি করছে আরেকজন;
খরিদ্দার আমি বিপাকে! জানি না কার কোন মহাজন!
আকাশমুখো হয়ে থাকা সোলার প্যানেলটির আজকাল নিচের দিকে তাকাতে ইচ্ছে করে। বুকে কালো কালো ভাগগুলোর ঠিক কোনোটাতে হৃদয় রয়েছে আজকাল ঠাওর করে উঠতে পারে না। ধুলোবালির প্রলেপে রাতের আকাশে আজকাল...
সাত সকালে ঝাড়ুর কাছে নিয়ে যে গাঁদাফুলগুলো
তোর ঘর থেকে ডাস্টবিনের ঠিকানা পেয়েছিল।
মর্মাহত সেই চিঠি লিখে জানিয়েছে আমায়;
কতোটা আদর সে ঠিক আগের সন্ধ্যায়ই পেয়েছিল।
বনের পাখি কিচির মিচির নয় উচ্চস্বরে।
জানতে চেয়েছিল একটি কথাই-
তোর পাশেতে আমি কেনো নাই?
বৃষ্টিটার খুব দরকার ছিল এই তল্লাটে আজ,
আমার আজকে কাঁদতে ইচ্ছে করছে না একদম!
শেষ যেদিন পার্কে বাদাম খেয়েছিলাম,
সেই বেঞ্চির মরা কাঠের দিব্যি;
তোর গালে খোঁচা লাগবে বলে নখ
লম্বা রাখি না, তাতে আদর দিতেও ভীষণ বিপত্তি।
----
অনুরোধ নয়, এক দফা দাবি জানাব ভীষণ
অনশনে, আজ ঘুরে বেড়াবো...
কুয়াশাটাকে কুয়াশাই ঢেকে রেখেছিল তাই,
সকাল ছাড়াই দিনটা শুরু হয়েছিল।
তোর কপালে টিপ নেই, তা দেখে সমস্ত শহরের টিপ
নিয়ে তোর কাছে যাওয়ার সময়,
ফেরিওয়ালা বেচারা জ্যামে পড়েছিল।
সাদা কুয়াশাকে ঢেকে রেখেছিল অন্য কুয়াশা,
তাই লাল...
আজ সকালে ফোটা রোদটার কসম,
তোকে দিতে পারবো না জানার পর,
গোলাপেরা শরীরে কাঁটা লাগিয়ে আত্মরক্ষা করছে আজও।
তাই টুনটুনিটির আজ বেশ মন খারাপ,
সকাল সকাল বদলি প্রেম দিতে এসেছে পার্কের বেঞ্চিতে।
শেষ বিকেল, আরেকটু পড়েই সূর্যটা চলে যাবে এই শহরের সীমানার বাইরে। আলোটাও যেতো কিন্তু আড়চোখে তাকিয়ে দেখিয়ে দেখলো ল্যাম্পপোস্টের মাথায় বসে আছে একটা পাখি। মাঝে মাঝে নড়ে উঠলেও এটা স্বভাবজাত...
লোডশেডিংয়ের দিব্যি-
ওই মোমবাতি জানে,
তোর সুন্দর দেখানোর ছলে তার কতোটুকু পুড়ে যাওয়া...
রাতের কসম-
ওই আয়না জানে,
আঁধারে তোর টিপ লাল দেখাতে হৃদয়ের কতোটুকু রক্তক্ষরণ...
ঠিক ভোরবেলা অ্যালার্মের শব্দে যে স্বপ্নগুলো ভেঙ্গে যায় তা দেখে লাভ কী? অন্ধকার ঘুমের জগত আর অন্ধকার ঘরে ভেসে বেড়ায় লিলুয়া শৈশব। ডানা ছুঁড়ে তড়পাতে তড়পাতে আবারও পথ হারায় লাল...
কিছু প্রেম না হয় শেয়ার বাজারে ছেড়ে দে, নইলে ফিক্সড ডিপোজিট করে রাখ কোনো মামুলি ব্যাংকেই। দৈবাৎ বেড়ে যেতে পারে দাম কিংবা চক্রবৃদ্ধি হারে সুদ! মনভাঙা বিশ্বাস বলে, প্রেমের বাজারে...
©somewhere in net ltd.