নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

সকল পোস্টঃ

আলো

১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:১৪


বাউল সম্রাট শাহ আবদুল করিমের গানটায় একটা ‍লাইন দিন হতে দিন আসে যে কঠিন করিম দীনহীন কোন পথে যাইতাম আমাকে বেদনাহত করে। আগের দিন আহামরি...

মন্তব্য৪ টি রেটিং+১

দ্বিধাদ্বন্দ্ব

২৫ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩


সম্পাদক রোহান সাহেবের সামনে উপস্থিত মৃণাল, সাথে সহকর্মী রিজভী। কম্পিউটারে কিছু একটা লিখছিলেন সম্পাদক; এবার তাদের দিকে ফিরলেন।

‘কিছু বলবেন?’ সম্পাদক সাহেব জানতে চাইলেন।

রিজভী নিজে থেকে কিছু বলতে চাইছিলেন। তিনিই মৃণালকে সম্পাদকের সামনে...

মন্তব্য৮ টি রেটিং+২

আমি আর এমন কে

১৩ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৩


যখন আমি থাকব না কী হবে আর?
থামবে মুহূর্তকাল কিছু দুনিয়ার?
আলো-বাতাস থাকবে এখন যেমন
তুষ্ট করছে গৌরবে সকলের মন।
নদী বয়ে যাবে চিরদিনের মতন,
জোয়ার-ভাটা চলবে সময় যখন।
দিনে সূর্য, আর রাতের আকাশে চাঁদ-
জোছনা ভোলাবে...

মন্তব্য১৬ টি রেটিং+৫

মানুষ পড়ার বই

২৪ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৯


হাজার রকম পুস্তক রয়েছে গ্রন্থাগারে,
সেসব পড়ে জ্ঞান-গড়িমার পরিধি বাড়ে।
ঈশ্বরচন্দ্র লিখেছিলেন ‘বর্ণপরিচয়’,
সেটা পড়ে বাঙালির বর্ণমালা শেখা হয়।
তিনিই বাংলায় যতিচিহ্নের প্রবর্তক,
‘বেতাল পঞ্চবিংশতি’ ব্যবহারে সার্থক।
রামমোহন লিখেছিলেন ‘গৌড়ীয় ব্যাকরণ’,
সেই গ্রন্থ পড়ে ব্যাকরণে দক্ষতা অর্জন।
অথচ...

মন্তব্য৮ টি রেটিং+৩

কবিতা নিয়েছে ছুটি

২০ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৪৯


একদিন, দুইদিন নয়; একমাস,
দুইমাসও নয়- পাক্কা পাঁচটা মাস
উত্তর থেকে দক্ষিণে বয়েছে বাতাস,
নদীর স্রোত গৌরব করেছে প্রকাশ।
পথিকের মন কত হয়েছে উদাস,
মড়ার গোরের ওপর উঠেছে ঘাস;
নরনারীর প্রেমের হয়েছে বিকাশ,
ভেঙেছে; কান্নায় ভারী হয়েছে...

মন্তব্য৮ টি রেটিং+৩

ধনের নয়, মনের গরিব

১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৫


সপ্তাহ দুই আগে আমার এক সাবেক সহকর্মী মেসেঞ্জারে হঠাৎ নক দিল। কিছুক্ষণ তার সাথে চ্যাট করার পর কল দিলাম। পুরোনো দিনের অনেক কথা হলো। একপর্যায়ে বলল, স্যার, কিছু টাকা দেন (পরিমাণটা...

মন্তব্য৬ টি রেটিং+০

মনুষ্যত্ব

৩০ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৮


চারদিকে দেখি আজ হায়েনার বাস;
এরাই হয়েছে এই সভ্যতার অংশ,
দয়া-মায়া ছিটেফোঁটার নেই প্রকাশ-
নির্মলা এ পৃথিবীকে করছে যে ধ্বংস।
খুবলে-খুবলে খাচ্ছে তারা নর মাংস,
রক্ত দিয়ে হোলি খেলা নিত্যকার নেশা;
বিলক্ষণ বুঝি এরা সীমারের...

মন্তব্য৬ টি রেটিং+১

মিথ্যাচারে সাময়িক লাভ হলেও দীর্ঘমেয়াদে ক্ষতিই হয়

১৯ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১৮


আমাদের গ্রামের পূর্বপাড়ার ভাতিজা সম্বন্ধীয় এক ছেলে একবার অসুস্থতার কারণ দেখিয়ে চিকিৎসার জন্য কিছু টাকা চাইল। তার বাবার সাথে যেহেতু আমার ভালো সম্পর্ক, তার প্রতি সম্মান রেখে ও ভাতিজার প্রতি সহমর্মী হয়ে...

মন্তব্য২২ টি রেটিং+০

ব্লগিংয়ের এক যুগ পার; পেয়েছি অনেককিছুই

০৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১৭


২০১৩ সালের আজকের দিনে (৫ই অক্টোবর) সামহোয়্যার ইন ব্লগের সঙ্গে যুক্ত হয়েছিলাম। অ্যাকাউন্ট খুলে দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের জনৈক সহপাঠী সামিরুল। প্রথম পোস্ট করেছিলাম ২০১৪ সালের ২৮শে জানুয়ারি (‘শীতের সকালে’ নামে...

মন্তব্য৪২ টি রেটিং+৬

গুলতেকিনের দুঃখ এবং আমাদের সমাজের প্রতিচ্ছবি

০৪ ঠা অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৬


১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তরুণ শিক্ষক হুমায়ূন আহমেদকে ভালোবেসে বিয়ে করেছিলেন গুলতেকিন। তখন হুমায়ূনের বয়স ২৫ বছর (জন্ম ১৯৪৮ সাল), আর গুলতেকিন সবে কৈশোরে উপনীত হয়েছেন। অর্থাৎ, তিনি...

মন্তব্য২৮ টি রেটিং+১

অন্যরকম একদিন

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০৬


রাত্রিকালীন ডিউটি ছিল। ডিউটি শেষে অফিস থেকে বের হতে হতেই সকাল সাড়ে দশটা বেজে গেল। বাসে করে সৈনিক ক্লাব এলাম। এরপর হাতের ডান পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সামনে ফুটওভারব্রিজ; ব্রিজ...

মন্তব্য৩০ টি রেটিং+৪

বদলায় না কিছুই

৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:২০


প্রতিদিন সূর্য ওঠে, ফের অস্ত যায়;
পূর্ব আকাশ থেকে পশ্চিম সীমানায়।
প্রতিদিন পুষ্প ফুটে, ফের ঝরে যায়;
প্রস্ফুটিত বন ঢেকে থাকে কুয়াশায়।
প্রতিদিন শুরু হয় প্রকৃতির কাজ,
মানুষেরা লেগে থাকে ভুলে ভয়, লাজ!
প্রতিদিন দূর বনে...

মন্তব্য১৬ টি রেটিং+৫

‘আমাদের সর্বনাশ হয়ে গেছে’

২০ শে আগস্ট, ২০২৫ রাত ১১:২২


আমার জনৈক ছাত্র একবার জিজ্ঞেস করল, ‘স্যার, আপনি কি কখনও গালমন্দ করেছেন?’
আমি বললাম, ‘রাগ হলে করি তো।’
‘কী কী?’ সে কৌতুহলী হয়ে জানতে চাইল।
আমি বললাম, ‘এই ধরো বদমাশ, হারামজাদা ব্লা ব্লা...

মন্তব্য৩৮ টি রেটিং+৩

বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫০তম মৃত্যুবার্ষিকী উদ্‌যাপন

১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫৪


আজকে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী ছিল। ১৯৭৫ সালের এদিন একদল বিপথগামী সেনাসদস্যের হাতে তিনি সপরিবারে নিহত হন (সিআইএ, আইএসআইসহ আরও অনেকের সম্পৃক্ততা ছিল)। তার মৃত্যুর...

মন্তব্য২২ টি রেটিং+১

কয়েকজনকে মন থেকে মুছে দিয়েছি ওদের ছোটলোকির কারণে

১০ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২৪


মিরপুর-১৪ এলাকায় স্বাধীনতা চত্বরের এক পাশে দাঁড়িয়ে এক ভদ্রলোকের সাথে গল্প করছিলাম। এ সময় একটা ফুটবল ছুটে এলো আমার সামনে। যেদিক দিয়ে এসেছিল, লাথি দিয়ে সেদিকে বলটা দিলাম। হঠাৎ এক লোক এসে আমার...

মন্তব্য১৬ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.