নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

সকল পোস্টঃ

দরখাস্তটা দোলে নিমডালে

১৯ শে মে, ২০২৬ সকাল ১১:১৭



তোমার বাড়ির দরজা খোলা
অথচ প্রবেশ নিষেধ আমার...
দরখাস্তটা ঝুলে আছে নিম ডালে
বাতাসে ভাসে
আন্নাকে সাথে নিয়ে ঘুমাতে যাও...
নিম ডালে দোলে বিষণ্ণতা, হাহাকার এক বুক—
তোমার বিছানা জুড়ে তলস্তয়, আন্না কারেনিনা।

গল্পের...

মন্তব্য৬ টি রেটিং+০

ছেড়ে যেওনা

১৬ ই মে, ২০২৬ দুপুর ১২:০০

কবিতাটা আগেও পোষ্ট করেছিলাম, এবার এআই দিয়ে এটা দুটো গান বানালাম, একটা বাংলায় একটা উর্দূতে, চাইলে শুনতে পারেন, নিচে লিংক দিলাম
বি.দ্র. বাংলাটাতে কিছু উচ্চারণ কলকাতা মার্কা আছে এবং ভুল আছে,...

মন্তব্য৪ টি রেটিং+০

মিল-অমিল

১৪ ই মে, ২০২৬ সকাল ১০:১৫


​কার সাথে কার মিল হয়ে যায়
আমরা কি আর জানি?
ট্রাম্পের সাথে মিলে গেল
দামড়া মহিষখানি।

​চোখের সাথে চোখ মিলে যায়
চুলের সাথে চুল,
রং এ ঢং এ একই কালার
মিল যে হুলুস্থূল।

​এতো মিলের মাঝে তবু
একটা...

মন্তব্য৮ টি রেটিং+০

মন-উচাটন

১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না...

মন্তব্য৬ টি রেটিং+১

ইচ্ছে করে

১২ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৮

ইচ্ছে করে ডিগবাজি খাই,
তিড়িং বিড়িং লাফাই।
কুমারী দীঘির কোমল জলে
ইচ্ছে মতো ঝাপাই।

রাস্তার মোড়ে সানগ্লাস পরে
সূর্যের দিকে তাকাই,
সেকান্দর স্টোর স্প্রাইট কিনে
দুই-তিনেক ঝাঁকাই।

ঝালমুড়িতে লঙ্কা ডাবল,
চোখ কচলানো ঝাঁঝে,
ছাদের কোণে যাহাই ঘটুক,
বিকেল চারটা বাজে।

ওসবে আমার...

মন্তব্য১৯ টি রেটিং+৭

প্রতিশ্রুতি

১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৯

তারেক জিয়া কী দেবেনা ভাবছি বসে তাই
যখন মনে যাহাই আসে সবই দিতে চায়
গাধাকে দিবে আস্ত ঘোড়া
শিয়ালকে দিবে মুরগি জোড়া
ভোটার পাবে ফ্যামিলী কার্ড ঘসলে মজা পাই
দৈত্ত...

মন্তব্য৮ টি রেটিং+০

লিমেরিক

০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০১

ধান লাগাতে গিয়ে খোকার একী হল হাল
কাদা জলে হোঁচট খেয়ে চিড়ে গেলো গাল
না পারে আর কইতে
না পারে আর সইতে
টক মিষ্টি যাহাই খাচ্ছে লাগছে সবই ঝাল।

মন্তব্য১৬ টি রেটিং+৩

জনতার “হ্যাঁ”, দালালের “না”

২৮ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:১২

যতই বলুন “হ্যাঁ”,
চাঁদাবাজরা শুনবে না;
তাদের প্রিয় “না”—
অভ্যাস তো বদলাবে না।

যতই বোঝান “হ্যাঁ”,
বুঝতে তারা চাইবে না;
অনিয়ম আর দুর্নীতি
ছাড়তে তো রাজি না।

বলছে সবাই “হ্যাঁ”,
তবু তাদের “না”;
লুট-সন্ত্রাস না থাকলে তো
তাদের জীবন চলেনা ।

গণভোটে...

মন্তব্য১৭ টি রেটিং+৫

হাতিকলা

০৭ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:২১


হাতি বলে, “কলা খাবো,”
কলা বলে, “হাতি!”
তা নিয়েই তো দুজনের
লাগল হাতা-হাতি।

বানর এলো শেষে,
বলল মুচকি হেসে—
“কি হলো গো? কিসের মাতামাতি?”

হাতি তোলে শুঁড়,
কলা বলে, “ধুর!”
ভয় করেনা চম্পা কলার নাতি।...

মন্তব্য৮ টি রেটিং+২

চিন্তায় যাই মরে

২৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৫২

ভোট দিলে কার্ড পাবো, নাকি
কার্ড পেলে ভোট দেব?
কোনটা আগে, পরে
চিন্তায় যাই মরে।

কার্ড পেলে ঢুকবে টাকা?
নাকি ঘুষ দিলে বলবে “টা-টা”,
কোনটা হতে পারে
চিন্তায় যাই মরে।

অতীত বলে ভোটের খেলা,
ভোট ফুরালে...

মন্তব্য৬ টি রেটিং+৩

I have a plan

২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২২

আসেন নেতা পা বাড়ান সামনে এগিয়ে চলেন
প্ল্যান টা কী বলেন।

সামনে আজাদ পেছনে দিল্লি কোন দিকে যাই বলেন
প্ল্যান টা কী বলেন।

যে দিকেই যাই ৩৬ যাবে? সেইটা ক্লিয়ার করেন
প্ল্যান...

মন্তব্য১৬ টি রেটিং+২

ইনকিলাবের বীজ

২৫ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৪


সদ্য শিশু জন্ম নিয়ে সদ্য খুলেছে আঁখি,
মা বলে, কথা দাও বাছা—হাদি হবে নাকি?
শিশুর মুখে কান্নার রোল, হাদি হবার দায়,
বাবা বলে, এই তো হাদি—বুকে আয়, বুকে আয়।

ঘরে ঘরে আজ হাদির...

মন্তব্য১৫ টি রেটিং+৩

ভেড়ার পালের রাজপথ

২৪ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১৪


তারেক জিয়া আসছে বলে নাচো, গাও ফূর্তি কর,
খালেদা জিয়া কেমন আছে—অভাগার দল, বলতে পার?

ঢোলের তালে ভাবছে রুগী উঠিয়ে নাও—হায় খোদা!
কেন তুমি ভেড়ার পালের করতে গেলে দেমাগ জোদা?

শুনছি আবার ভারত...

মন্তব্য১৪ টি রেটিং+১

চীনা প্রেমিক এর গ্যারান্টি কে দেবে?

২৩ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০১

প্রেমের টানে চিনারা সব আসছে দলে দলে
সাত রাজার ধন হাতে পেয়ে যাচ্ছে মন গলে
বাজল বিয়ের ঢোল
চ্যাপ্টার সাথে গোল
হেলেদুলে বউ নিয়ে যাচ্ছে জামাই চলে।
বাঁচাও বাঁচাও মা\'রে
ঝিয়ে ডাক পারে
বেইজিংয়ে তার মন বসেনা...

মন্তব্য৮ টি রেটিং+১

বেশী করে আলু খান, ভাতের উপর চাপ কমান

১৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩১


আলু কী জানে? অকালে উঠে গেছে সে খাম্বায়
বলছেনা কেউ তাকে ঢের হয়েছে ভাই ফিরে আয়
খালু গেছে বাজারে
ফিরে মুখ বেজারে
নির্বাচনের উঠান বাঁকা জমছেনা নাচ, ঠান্ডায়।

মন্তব্য১২ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.