| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতন্দ্র সাখাওয়াত
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
মানুষ শুধু নিজেকেই ভালোবাসে,
"ভালোবাসি" শুধু বলার জন্য বলা!
হয়তো নিছক জৈবিক প্রতারণা,
সুবিধাবাদের তেলা মাথায় তেল;
স্বার্থ যদিও না থাকে তাতে,
কর্পোরেটের হাতেই প্রেমের চাবি—
স্বার্থের কাছে প্রেমের পরাজয়!
অন্যের কথা যতই লাগুক মিঠা,
যায় না তাতে...
অযোগ্য লোকের ভোগ্য পণ্যে সুদ,
সুদের উপর সুদ!
কী আছে আর হৃদয় ভাণ্ডে মজুদ?
সুখের পিঠে সুখ?
হলো শুধু তার ঋণের পেয়ালা ভরা
ব্যয়ের জন্য ব্যয়—
প্রয়োজনের মাঠে বেদনা বিধুর খরা
ঝরা পাতার ঝরা—
হঠাৎ করে যে লোকটা...
তাকে দেখলে একবার, আর ফেরা যায় না
চোখ সরাতে চেয়েছি, নিয়ন্ত্রণ রইল না
তার চোখে নজর লেগে আকাশ উল্টে গেল
উপরে যা ছিল নামল, নিচেরটা উড়ে গেল
জলের স্পন্দনে জ্বলল আগুনের বাতাস
যা হওয়ার কথা...
সবকিছুই চুম্বন পাবার যোগ্য,
এমনকি ঘৃণায় যা এড়িয়ে যাই।
বিরুদ্ধ বিপ্লব মনে হয় সবকিছু —
ঘরের দরজা, জানালা, পর্দা।
যারা বন্দি করে আমার চারদিক,
তাদের হাতেই তো মুক্তির বীজ।
একগুচ্ছ ফলবতী ঘাসের শীষ
এটম বোমার চেয়ে শক্তিশালী।
একটি...
ছিন্ন চিরকুটে অস্পষ্ট অক্ষরে লেখা —
"একবারই আমরা ঘুমাই
শুধু একবার।
সেই একবারের আয়োজনে
জেগে রই সারাটা জীবন!"
চেনা কথাকেই মনে হলো
অচেনার পটভূমি।
একটু দূরেই দশটি ভোঁতা পেন্সিল।
ঘষে ঘষে যা মিহি করা হয়েছে,
তারপর ফেলে দেওয়া হয়েছে...
হে মৃত্যুহীন কবি,
কোন এক কোমল রাতে
তোমার সাথে পায়ে পায়ে
চলতে চাই হাজার বছর।
তারপর তুমি
মিলিয়ে যাবে তারার মাঝে —
তখন আমি লিখবো
তোমার না-লেখা পঙ্ক্তিমালা
কোন এক পূর্ণিমাতে।
হয়তো প্রথম পঙ্ক্তি হবে —
"সে তোমাকে ভালোবাসতো।"
তারপর সমুদ্রের...
এই পৃথিবীতে আলো-অন্ধকার ছাড়াও
একটি জগৎ আছে—
তার সমুদ্রের তলদেশ থেকে বৃষ্টির ধারা
আকাশে গিয়ে ঝরে,
যেখানে মৃত ছাতার দল উড়ে চলে যায়
পৃথিবীর জন্মের দিকে।
ঘুম-জাগরণের সংযোগস্থলে সেখানে গিয়ে
চুম্বকে ভেজা পাখি দেখি;
সেখানে বাতাসের ফুসফুসে ডুবে...
প্রশ্ন করছি বারবার আঘাতে আঘাত,
কিন্তু শুনি শুধু দাড় টানার প্রতিধ্বনি;
কে যায় কোথায় এ বৈশাখী সন্ধ্যায়?
স্যাটেলাইটে আসে ঝড়ের পূর্বাভাস।
আমি কি ঝরা পাতার মতো ফুরিয়েছি?
অগণিত সংযোগ তামার তারের মতো—
আমার দেহবিন্দুর প্রতিটি রন্ধ্রে...
দিন আসে, দিন যায় নিরবে নিভৃতে,
চোখের সামনে সবকিছু ভেঙে পড়ে।
কী আছে করার এই হিমেল শতাব্দীতে?
রাতে ঘুমের ঘোরে — ভাঙনের শব্দ শুনি
পৃথিবীর অভ্যন্তরীণ স্থান থেকে,
যেখানে বস্তুহীন অন্তরীণ বেদনা
একাকীত্বের প্রেমে মগ্ন হয়ে...
তরমুজ জেগে উঠছে,
তার বোঁটায় চৈত্রের দহন।
ভেতরে ফোঁটায় ফোঁটায় মধুর বিস্ফোরণ,
বাহিরে শুষ্ক ত্বকে ঝরে পড়ছে অকাল শ্রাবণ।
হৃদয়ে তার ছন্দের দ্বন্দ্ব ফুটছে,
দ্বন্দ্বের মাঝে মহাকালের অসীম স্পন্দন।
এক মহাকাশ থেকে অন্য মহাকাশে ছুটছে
উন্নত শিরে...
জন্মেই দেখি কী বিশাল লাইনে দাঁড়ানো,
তার শেষেই দাঁড়াতে হয়েছে আমাকে।
অপেক্ষাতেই জীবন কাটে চিরদিন,
অপেক্ষাতেই মৃত্যুর বীজটা লুকানো।
কখনো অপেক্ষার শুরু নারী থেকে,
কখনো ডাক্তার, শিক্ষক বা উকিল —
লাইনের সামনে চলে আসার কী আগ্রহ!
কখনো...
ও যখন খোলা চুলে দাঁড়ালো ওখানে,
দূর থেকে এই দিকে হঠাৎ তাকালো,
ওর চোখে পড়ে রোদ তীব্র ঝাঁঝালো,
মনটা মৃদু কাঁপে অজানা টানে।
মৃত্যু ডাকছে যেন ভীষণ ঘ্রাণে,
এত বেশি উষ্ণতা সহনীয় বলো!
নিজেকে প্রশ্ন করি,...
তোমার বোধের সাইক্লোন
তোমার উদ্দাম চলে যাওয়া
আমায় নিঃস্ব করেছে বারবার।
বুকের খাঁচায় গোলাপি ঘ্রাণ নেই
তবু সারাক্ষণ অনুভবে ভাসে—
অন্ধকারে ম্লান মুখ তোমার।
আমাদের অবাধ্য শারীরিক স্পৃহা
দৃষ্টির যত ইন্দ্রজাল ভেঙ্গে-চুরে
পরস্পরকে আহ্বান চুম্বকীয় টানে
সারা রাত...
©somewhere in net ltd.