| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দানবিক রাক্ষস
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।
আমি ডুবে যাচ্ছিলাম এক মুমূর্ষু মুহূর্তে
ডুবে যাচ্ছিলাম তার চোখের গভীরে।
বিশ্বাসের ডানার স্পর্শে
আমাকে জড়িয়ে ধরেছিল কেউ—
অবাস্তব, তবু অনুভবযোগ্য।
তার সৌন্দর্য ছিল প্রার্থনার মতো,
দেবীত্বের ছায়ায় আচ্ছাদিত।
এক তীব্র আকাঙ্ক্ষা
আমাকে টানছিল—
নিঃশব্দ, অনিবার্য।
দূর কোথাও ভেসে...
শুনেছি, তুমি এখন কারও ঘরে আলো জ্বালো,
নতুন নাম ধরে ডাকো, নতুন স্বপ্ন বোনো।
আমি দূরে দাঁড়িয়ে থাকি—
হাত বাড়াই না, অধিকার চাই না,
শুধু মনে মনে বলি—
ভালো থেকো।
আমি হঠাৎ আসি না আর,
বৃষ্টির সাঝে...
আমি ক্লান্ত—
এই দেয়ালঘেরা নীরবতায়,
শিশুসুলভ ভয়গুলো
আজও বুকের ভেতর কাঁপে
ভাঙা কাচের মতো।
যদি যেতে হয়,
তবে পুরোটা যাও—
তোমার উপস্থিতির ছায়া
আজও ঘরের কোণে পড়ে থাকে,
আমার আংগুল চেপে।
কিছু ক্ষত আছে
যেগুলো সময় চেনে না,
ক্যালেন্ডারের পাতা উল্টালেও
ব্যথা ঠিক...
রক্তে ডুবে যাচ্ছে শহরের গলি,
অস্থি ভাঙছে, দেহ ছিঁড়ছে ছুরি,
চিৎকার ভাসছে শূন্য আকাশে,
আমি চাই সীমাহীন বিশৃঙ্খলা!
আমি চাই ধর্মের অপমৃত্যু!
আমি চাই আগুনে জ্বালুক প্রতিটি গ্রন্থ!
আমি চাই ঈশ্বর বিক্রি হোক প্রতিটি পতিতালয়।...
বিদায়, আমার প্রিয়তমা অপরিচিতা—
তুমি চলে গেলে নীরবতার পথে, আজ শব্দের ভিতর কাঁপছে বিদায়ের শ্বাস,
আমাদের মাঝে ফেরা হল দূরত্বের কাছে, আমরা আবার অপরিচিত হলাম,
কিন্তু যেখানে তুমি আছ, সেখানে আমার হৃদয়ের...
যাকে ভালোবাসো, তাকে ছেড়ে দেওয়া—এটা জীবনের সবচেয়ে নীরব কিন্তু নিষ্ঠুর সত্য।
এমন এক সত্য, যার জন্য কেউ তোমাকে প্রস্তুত করে না।
কারণ এখানে ব্যথা শুধু হৃদয়ে নয়—
এটা ছড়িয়ে পড়ে চিন্তায়, অহংকারে, স্বপ্নে।
মন...
জঙ্গলের গভীরে,
যেখানে পাতার ফিসফাসেও গান লুকিয়ে থাকে,
সেখানে প্রথম তোমায় দেখি—
কেয়া, তুমি দেবী,
তোমার চরণে চাঁদের সাদা আলো নরম হয়ে পড়ে থাকে।
তুমি হাঁটলে বাতাস ধীর হয়,
জোনাকিরা তোমার চারপাশে
একটা অদৃশ্য মালা গেঁথে দেয়।
তোমার...
আদিমকাল, বরফে ঢাকা পৃথিবী। বাতাসে কাঁপতে থাকা তীক্ষ্ণ হাওয়া।
সেই যুগে আমাদের জীবন ছিল শুধু— বেঁচে থাকা।
আমি ছিলাম " শিকারি "। আমাদের গোত্র পাহাড়ের গুহায় থাকে, আর প্রতিদিন আমরা বের হই...
তোমার দীপ্ত চোখ আমাকে টানে,
ডাকে কাছে,
নির্ভয়ে, অবাধে।
ওরা আমন্ত্রণ জানায়—
তোমার গভীর, সতেজ সাগরে ডুব দিতে,
যেন এক পতঙ্গ মোহে বিভোর,
অগ্নিশিখায় বিমুগ্ধ হয়ে ছুটে যায়।
তোমার বাঁক ছুঁয়ে যায়,
উসকে দেয় আমার দেহের আগুন—
যেন...
দশ বছরেরও বেশি সময় হয়ে গেছে।
কিন্তু আজও বিমানবন্দরের সেই শেষ দেখা আমার চোখে জমে আছে ছবির মতো—
কেয়া-এর সেই শেষ আলিঙ্গন…
যেন মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচিয়ে রাখা একটা শেষ...
১. কংক্রিটের রাজ্য ও নিঃসঙ্গতার আশ্রয়
ঢাকা শহরটা আমার কাছে যেন এক বিশাল কারাগার—
বিল্ডিংয়ের কংক্রিটের দেয়াল,
গাড়ির হর্ন,
বিষাক্ত ধুলো,
যন্ত্রের মতো হাঁটা মানুষ।
তবুও এই শহরের মধ্যেই আমি কাজ করি,
একটা কর্পোরেট অফিসে—
যেখানে মানুষের...
আমি দেখেছি কৃষ্ণগহ্বরের অন্ধকার—
কিন্তু তোমার চুলের মসৃণ কালো ছায়া
তার থেকেও গভীর, আরও রহস্যময়।
আমি দেখেছি পৃথিবীর নীলতম সমুদ্র—
কিন্তু তোমার চোখের নীল
তার থেকেও গভীর, অন্তহীন, ডুবিয়ে নেওয়া।
আমি আকাশে ঝাঁপ দিয়ে ছুঁয়েছি...
বিশ্বের প্রথম আলো জ্বালার আগে,
যখন নক্ষত্ররা তখনো নাম পায়নি,
তখন জন্মেছিল দুই সত্তা—
আমি অন্ধকারের দেবতা আর তুমি চাঁদের কন্যা।
অন্ধকারের দেবতার হৃদয়ে ছিল আগুন ও শূন্যতা,
চাঁদের কন্যার চোখে ছিল আলো ও...
এইচ এস সি পর, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষার জন্য আমি আর কেয়া ঢাকা এসেছিলাম বাসে। সেবার প্রথমবার কেয়ার পাশে বসেছিলাম।
রাতটা ছিল নিস্তব্ধ—অদ্ভুতভাবে জীবন্ত।
বাসের জানালা দিয়ে বাইরের অন্ধকার ছুটে যাচ্ছিল পিছনে,
যেন...
©somewhere in net ltd.