নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সুন্দর এবং সত্য

বিজন রয়

সততাই সুন্দর এবং সত্য

সকল পোস্টঃ

ফাগুনের বিস্ময়কর গন্ধদীপ্তি

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬



ফাগুনরৌদ্রে বসন্ত বিমুগ্ধ হয়ে উঠলে
আমরা বলতে পারি রক্তকল্লোল।

হিমার্ত প্রহরের অবসন্নতার সুযোগে
বিরাণভূমির অাবরণধূলি কিভাবে
লাবণ্যময় হয়ে ওঠে!

ফাগুনগন্ধে কিভাবে অকৃত্রিম শব্দদল হয়ে ওঠে
স্নিগ্ধদৃপ্ত বাক্যজাল! কিভাবে
সৌন্দর্যের হোমসত্বা প্রজ্বলিত হয়
অলৌকিক, অদৃশ্য অবয়বে,
বিস্ময়কর!!

মন্তব্য১৩৪ টি রেটিং+১৪

আত্মক্ষরণ কিংবা ফুলেদের ইতিহাস

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৯



মানুষগুলো যখন অস্তমিত হয় দিকচিহ্ণহীন ধূসরে
অভিমানের আর কি অবশেষ থাকে,
হৃদয়ের অন্তরঙ্গ সুখগুলো পূর্ণতার
অভিব্যক্তি হয়ে উঠতেই উঠতেই বিসর্জন!

অথবা,
মানুষ অজানার যাত্রী এক দহন রাত্রি ফেলে
মানুষ অকালের ভ্রম এক দিকশূন্য আঁধার মেলে।

মানুষগুলো যখন...

মন্তব্য১০০ টি রেটিং+২৬

বিদায় ২০১৬-স্বাগতম ২০১৭। শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় ব্লগবন্ধু!!

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭



শুভসকাল। কেমন আছেন প্রিয় ব্লগবন্ধুরা!!

চলুন,
চলে যাই কালপ্রবাহের অনন্ত গন্তব্যে
চলে যাই কালান্তরের অসীমে
চলে যাই শূন্যতার কৃষ্ণগহ্বরে!!

ধাবমান এই কালস্রোতের টানে চলেছি নিরুদ্দেশে আজানায়, এরই মাঝে আপনাদের সান্নিধ্যে আমি গর্বিত, আমি মহিমান্বিত।
সারাবছর...

মন্তব্য৮০ টি রেটিং+১০

একটি মেরুন রঙের কবিতায় হৃদয়ের সংমিশ্রণ

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২০



যাহাই বলি না কেন, কবিতার অস্তিত্ব হতে পারে
স্নায়ুবিক, হৃদয়স্পর্শী, অতলস্পর্শী।

এই যেমন..............
“কুয়াশারাত্রির গীতল হাওয়ায়
যুগল পায়ে হেঁটে হেঁটে
জ্যোৎস্নাতলে ভিজে ভিজে
দ্বৈত অবয়বে মূদ্রিত হই”
.................. কবিতার নিষ্পাপ সম্ভাষণ।

কবিতা হৃদয়ে থাকে না, রঙে...

মন্তব্য১১০ টি রেটিং+১৫

অবরুদ্ধতাজনিতঃ নিঃস্বরন

০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১২



অধরের কােণে কােণে রূপোলি স্রােত
অধরের অগ্নিকোণে রূপোলি স্রোত।

শারীরিক আনন্দমেলার
যে আনুভূমিক চিত্রপটে
ত্রিকোণমিতি ফুটে ওঠে,
তা বােধহয় এক
প্রেমমন্ডিতঃ সঙ্গমরেখা।

শারীরিক অস্তিত্বরেখায়
যে পৌনঃপুনিক ছন্দোবোধনে
অস্ফুট স্বর ধ্বনি-প্রতিধ্বনিত হয়
তা বােধ করি এক
অবরুদ্ধতাজনিতঃ নিঃস্বরন।

তা হতে...

মন্তব্য৭৬ টি রেটিং+১৬

নয়নাভিরাম

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪



স্থির
অবিচল
দূরালোকে সম্পন্ন।

কি অক্ষরে
কি দৃশ্যে
কি ত্রিমাত্রিক নাট্যচিত্রে।

জন্মমাত্রা
জীবনালেখ্য
অন্তিমলিপির নির্মাল্য।

বাষ্পীয়
বায়বীয়
নিরূদ্বেগ নক্ষত্রমন্ডলে।

মন্তব্য৪৪ টি রেটিং+২

কৃষ্ণগহ্বরে যাব না আর

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০০


কৃষ্ণগহ্বরে যাব না আর
আলো নেই, জীবন নেই, স্পর্শ নেই
নেই মায়া মমতার স্পন্দন।

মানুষের মাঝে হৃদয়ের লেনদেন নেই
কােনকিছু মনে রাখার তাগিদ নেই
কেবল স্বয়ং অন্ধকার।

কিছু দুঃখ
কিছু তাপ
কিছু শােক
কিছু কবিতার নির্যাস
এসব নিয়েই হৃদয়ের...

মন্তব্য১৪৬ টি রেটিং+২৩

কুমারী অসমাপিকা

০৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৭



আমি আত্মমগ্ন হয়ে সবসুখ বিসর্জন দিতে পারিনি
দ্বিধাভুলে উন্মুক্ত হতে পারিনি নিবিড় বিনম্রতায়
লজ্জ্বিত হতে পারিনি
দ্বিখন্ডিত হতে পরিনি
হতবিহ্বল হতে পারিনি
জীবন খাতার প্রতিপাতায়।

আমি প্রিয়বিহনে দহন হতে পারিনি
নিঃসঙ্কোচে ভাঙতে পারিনি নিজেকে রক্তিম স্পন্দনে
অন্তরঙ্গ...

মন্তব্য১২৮ টি রেটিং+২০

এক ঝাঁক বালিহাঁস হৃদয়ের সঙ্গমরেখায়.........

২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৫



এক ঝাঁক বালিহাঁস হৃদয়ের দাবী রেখেছিল
মেঘালয়ের পাদদেশে
হৃদয়ের জলছাপে
ধূসর অস্তরাগে
অন্তবিহীন সুখবিলাসে
মায়াময় অস্তিত্বের নিবিড় সীমারেখায়।





এক ঝাঁক বুনোহাঁস মৌনতা ভেঙে শিস্ দিয়েছিল
গারো পাহাড়ের নীলিমায়
নিরুদ্দেশ মেঘমল্লারে
মাতাল অনুরাগে
বাঁধনহীন উল্লাসে
প্রীতিময় প্রণয়ের নিগুঢ়...

মন্তব্য১১৮ টি রেটিং+২২

স্বরভাঙা পাখিদের কোরাসে বিপন্ন হলুদ পাতা

১৪ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৭




স্বপ্নঘোরের কুহেলিকা জালে
ধরা পড়েছে ঘাইহরিণীর দল,
ধূমল বাতাসে উড়ে যায় হরিয়াল
হলুদ হয় প্রান্তরের ঘাস
স্বর ভাঙা পাখিদের কােরাসে।

শৃগালের রথে চড়ে যে পথ
মাড়িয়ে যায় বিদীর্ণ শামুক
সে পথের কােন ভবিষ্যৎ নেই,
সে পথে নিমফুলের...

মন্তব্য১০৮ টি রেটিং+২০

নৈঃশব্দের মধ্যবিন্দু রোমন্থন

০১ লা মে, ২০১৬ দুপুর ১:০৫



বুকের অন্তর্গত নিঃশ্বাসগুলোকে
যতবার অনুভব করতে যাই
ততবার শূন্যতার স্পর্শ পাই,
প্রগাঢ়, স্থির আর নিঃশব্দ।

খুব মনোযোগে কিংবা গাঢ় আলিঙ্গনে
অন্তরালের ঐ নিঃশব্দ শব্দবিন্দুতে
নিজেকে খুঁজতে গেলে
নিঃসীম শূন্যতায় ঘিরে ধরে,
স্তব্ধ, অটল আর দুষ্প্রাপ্য।

মানববোধের অতল...

মন্তব্য১৭৩ টি রেটিং+৩৪

দ্বিতীয় মৃত্যুঃ শেষ কবিতার আগে

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮



অতএবঃ এখন আমি কবিতার সমাধিভূমিতে দাঁড়িয়ে
একটি সারাংশ টানতে পারি।

যেসব নির্বোধ পূর্বপুরুষ
কবিতায় শিল্পোত্তীর্ণ হতে চেয়ে
আমাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছিল
তাদের সে অধিকারে সমাপ্তিরেখা দিতে পারি।

সত্ত্বার গভীরে শারীরিক অস্তিত্ব রেখে
কবিতার সূর্যোদয়ে...

মন্তব্য১৪৮ টি রেটিং+২০

ক্লান্তিহীন নায়িকার অভিসার মাত্রা

২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০০



তারপর, নায়িকার হাতে হাত রেখে অনেকেই যুবক হয়ে উঠেছিল
কারো কারো সত্ত্বা জেগে উঠেছিল বিমুগ্ধ কোলাহলে,
সাহসিকা নায়িকা
বিজয়িনী নায়িকা
জয়দৃপ্তা নায়িকা
নিঃশেষ সমর্পণে আলোকিত হয়েছিল আপন মনস্বিতায়,
অবোধ আলিঙ্গনে দিশেহারা হয়েছিল মদিরা শরীরবৃত্তে।

নৃত্যোৎসবে মেতে...

মন্তব্য২২০ টি রেটিং+৪৫

সূর্যাস্তের অবয়বে মৃগয়া মন্থন

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২২



সূর্যাসক্ত প্রীতিসজ্জায় কি এক
অন্তরঙ্গ শব্দধ্বনি শুনি,
শুনে আনমনে কেঁপে উঠি,
দেখি সিন্ধুপারের ধূসর পান্ডুলিপিতে
হৃদয়ে দুঃখ ভোলার আলিঙ্গন।
যেখানে বিয়োগান্ত আলোকমালায়
সন্ধ্যাপ্রদীপ হাতছানি দেয়
যেখানে আত্মার নিঃসঙ্গ স্বর বাজে
অশ্রু সুখ হয়
হৃদয় বিলুপ্ত হয়...

মন্তব্য১৪৬ টি রেটিং+৩৪

ষোড়শীর জলঘরে নক্ষত্রদের ভদ্রসভা\'য়

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৫১


নক্ষত্ররা আজ ঘুমুতে যাবে না
হৃদয় বালিয়াড়ির সখ্যতায়
ষোড়শীর জলঘরে নেমেছে চন্দ্রসভা।

অন্তঃপুরের ভিতর কি বাহির
আত্মরাগের নির্যাসে এই জলসঙ্গীতে,
যুগলেরা \'তারাদের\' ইতিহাসে নাম লেখায়
অন্তহীন, মেঘেদের দলে।

আসক্তি আর সংসর্গে
প্রেমঘোরের জলরেখায়
প্রতিটি \'তারার...

মন্তব্য১৭০ টি রেটিং+২৪

full version

©somewhere in net ltd.