নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

সকল পোস্টঃ

Ata Augustin এর দুটি কবিতা (অনুবাদ)

১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

লিপ্সা

আরেকবার, একটু থেকে যাও।
একটি মখমলীয় সম্ভাবনা,
রসালো মৌতাতে বিভোর
আমাতে তুমি।


প্রেমের সুগন্ধি

আমি আলতো করে খুঁজে নিয়েছিলাম
\'ভুলোনা আমায়\' এর একটি কোমল কুঁড়ি,
সুগন্ধির মত যা স্বয়ংক্রিয় আটকা পড়ে আছে,
হৃদয়ের প্রকোষ্ঠে।

মূল ইংরেজী কবিতা...

মন্তব্য২৬ টি রেটিং+৭

আমার কথা -২৬

১৫ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২৬

পড়তে হলে এখানে ক্লিক করুনঃ

আমার শিক্ষকেরাঃ
জনাব মাহতাব উদ্দিন আহমেদ

আমরা যখন প্রথম কলেজে যোগদান করি, তার মাত্র কয়েক মাস আগে জনাব মাহতাব উদ্দিন আহমেদ এমসিসিতে যোগদান...

মন্তব্য২২ টি রেটিং+৭

শুচিতার মূর্ত প্রতীক

১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

নিজ মনের গহীন ভেতরে
যখন অশুচি অনুভব করি,
কবিতা তখন থেমে যায়।
শুচিতার মূর্ত প্রতীক তুমি
নীঃশব্দে আবির্ভূত হও।
আমাকে বিধৌত করে দাও,
আমাকে বিশুদ্ধ করে দাও,
আমি আবার কবিতা লিখি।

ঢাকা
১৩...

মন্তব্য৬ টি রেটিং+১

নেই নেই

১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৫

সংসার কোলাহল মাঝে,
প্রাত্যহিক জীবনের কিছুটা সময়
লুকিয়ে রাখি শুধু নিজের জন্য।
ভুলে যাই সব কিছু,
এটা নেই, ওটা নেই,
নেই নেই ভাবনাটা তবু নেয় পিছু।

কোথায় কবে কার ছিল সব কিছু?
রাজা রাণীর যদি নেই থাকতে...

মন্তব্য১২ টি রেটিং+২

আমার কথা -২৫

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৯

"আমার কথা -২৪" পড়তে হলে এখানে ক্লিক করুনঃ

কিংবদন্তী শিক্ষক JRS (দ্বিতীয় পর্ব)
“কিংবদন্তী শিক্ষক JRS” এর উপর আমার আগের লেখাটা পড়ে অনেকেই অভূতপূর্ব সাড়া দিয়েছেন। কেউ...

মন্তব্য২৮ টি রেটিং+৯

কবিতা অবিনশ্বর

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯

অদ্যাবধি পৃথিবীতে যত কবিতা লেখা হয়েছে,
যেখানে যত জানা বা অজানা ভাষায়, কিংবা-
লেখা হয়নি, তবে-
কবি মনে ধ্বনিত হয়েছে, কিংবা-
কবির ওষ্ঠে উচ্চারিত হয়েছে,
তার প্রতিটি অক্ষর যেন হৃদয়ের গলিত নির্যাস!
প্রতিটি যতিচিহ্ন যেন শ্বাসনালীর...

মন্তব্য১২ টি রেটিং+৩

আমার কথা -২৪

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০

"আমার কথা -২৩" পড়তে হলে এখানে ক্লিক করুনঃ

কিংবদন্তী শিক্ষক JRS
এমসিসি তে এসে প্রথম যেদিন থেকে ক্লাসে যোগদান করলাম, সেদিন থেকেই জেনেছিলাম এখানকার শিক্ষকগণ তাদের নামের...

মন্তব্য৩০ টি রেটিং+১১

নক্ষত্র ও জোনাক

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০

যদি একটি তারা মিটমিটিয়ে মেঘলা রাতে,
লক্ষ কোটি যোজন দূরে
ছায়াপথের প্রান্তসীমায় জ্বলে,
কি জানি কোন যাদুর মায়ায় এক নিমেষে,
তার আলোটুকু মলিন হলেও পৌঁছে এসে,
তন্দ্রা যাওয়া এই মানসের নিস্তরঙ্গ সরোবরে
প্রবেশ করে...

মন্তব্য১১ টি রেটিং+২

ব্যথা

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪

পাখি নীরব হয়ে থাকে,
সেই সাথে যেন প্রকৃতিও,
বিরহিণীর চোখে নদী বয়ে যায়!

(আমেরিকান ইম্প্রেশনিস্ট কবি এযরা পাউন্ড এর "In A Station Of The Metro" কবিতা দ্বারা অনুপ্রাণিত হয়ে)

ঢাকা
০৭ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য১৬ টি রেটিং+২

নীরব প্রার্থনা

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২

বক্ষে আমার দয়াল প্রভু,
নিঃশ্বাসে তাঁর নাম,
ভুলে যেন যাই না কভু,
তাঁর দয়ার অবদান।

প্রভু আমায় শাস্তি দেবেন,
ভাবতে পারিনা,
চোখ মুদিলেই শুধু দেখি
তাঁহার করুণা।

এ পারেতে পার করিলাম,
ভালো ভাবেই তরী,
ও পারেতেও শান্তি পেতে
প্রভুরে তাই স্মরি।

প্রভু...

মন্তব্য১৩ টি রেটিং+৫

প্রকৃত বন্ধুর ভাবনা

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩১

গত সপ্তাহ দুয়েক ধরে বেশ ক’জন পরিচিত মুখ ক্ববরে শায়িত হয়ে গেল! প্রায় প্রতিদিনই মাইকে ঘোষণা শুনতে পাইঃ …. নিবাসী …. নং রোডের …. নং বাড়ীর অমুক গতরাতে ইন্তেকাল করেছেন।...

মন্তব্য২২ টি রেটিং+৭

আজকের ভূমিকম্প

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৪

গতরাতে একটা লেখা শেষ করে ঘুমাতে যেতে একটু বেশীই রাত হয়েছিলো। দাঁত ব্রাশ করে বিছানায় যেতে যেতে রাত প্রায় দেড়টা। শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ি। অধুনা ফজরের নামাজের সময় প্রায়ই...

মন্তব্য২৯ টি রেটিং+৬

কবিতার পাঠক

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

কবি যখন কবিতা লিখেন, তখন তিনি
সামনে রাখেন কোন পাঠককে নয়,
তিনি খোঁজেন একজন বিশ্বস্ত শ্রোতাকে।
তিনি মনের কথা শোনাবার মানুষ চান।

কবির কবিতা যেন একেকটি গান,
যার সুর বাঁধা থাকে...

মন্তব্য১০ টি রেটিং+১

আমার কথা -২৩

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

আমার কথা -২২ পড়তে হলে এখানে ক্লিক করুনঃ

আমার শিক্ষকেরাঃ
জনাব আব্দুল্লাহ আল আমিন
জনাব আব্দুল্লাহ আল আমিন আমাদের বাংলার শিক্ষক ছিলেন, তবে ইংরেজীতেও তাঁর বেশ ভালো...

মন্তব্য৩৩ টি রেটিং+১১

নতুন বছরের প্রত্যাশা

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

শকুন আর শ্বাপদেরা তিরোহিত হোক
এ দেশের আকাশ আর মাটি থেকে।
শঙ্খচিলেরা ডানা মেলে নীলাকাশে উড়ুক,
অবুঝ শিশুরা কলরবে নিত্য মেতে উঠুক।

শীতরাত্রির প্রথম প্রহরে
প্রেমিক প্রেমিকারা উষ্ণতা ভাগাভাগি করে নিক
তাদের...

মন্তব্য৩৬ টি রেটিং+১১

৩৭৩৮৩৯৪০৪১৪২৪৩৪৪৪৫৪৬৪৭>> ›

full version

©somewhere in net ltd.